×
Contact

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো ভারত, প্রজ্ঞাপন জারি

Blog Image

সোমবার (১ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারী বিদেশি নাগরিকদের এখন ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগের নিয়মে ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ ছিল। কিন্তু নতুন সংশোধনে সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই পরিবর্তনের মাধ্যমে ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি আরো জোরদার করা হবে এবং অভিবাসন ব্যবস্থাপনা আরো কার্যকর হবে।

এদিকে, আগে ভারতে কোনো বিদেশি নাগরিকের সন্তান জন্ম নিলে, বাবা-মাকে ৩০ দিনের মধ্যে নির্ধারিত অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিষয়টি নিবন্ধন কর্মকর্তাকে জানাতে হতো। নতুন ভিসা বা এক্সিট পারমিটসহ বিভিন্ন সেবা পেতে এই তথ্য প্রদান বাধ্যতামূলক ছিল।

তবে নতুন সংশোধিত নিয়মে বলা হয়েছে, যদি শিশুর বাবা বা মা দুজনের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে জন্মের পর বাধ্যতামূলক এই রিপোর্টিংয়ের প্রয়োজন হবে না।

তবে ভবিষ্যতে যদি ওই শিশু ভারতে অবস্থানরত অবস্থায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে বাবা বা মায়ের যেকোনো একজনকে ৩০ দিনের মধ্যে বিষয়টি নিবন্ধন কর্মকর্তাকে জানাতে হবে।

নতুন বিজ্ঞপ্তিতে হাসপাতাল, নার্সিং হোম এবং এমন চিকিৎসা প্রতিষ্ঠানের জন্যও কিছু প্রশাসনিক ও রিপোর্টিং নিয়ম সংশোধন করা হয়েছে, যেখানে চিকিৎসার পাশাপাশি রোগীদের থাকার ব্যবস্থা রয়েছে।

যদিও এসব প্রতিষ্ঠানের মূল দায়িত্বে বড় কোনো পরিবর্তন আনা হয়নি, তবে অভিবাসন ও বিদেশি নাগরিকদের তথ্য সংরক্ষণ এবং রিপোর্টিং সংক্রান্ত প্রক্রিয়া আরও হালনাগাদ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভারত সরকার বিদেশি নাগরিকদের অবস্থান আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চাইছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি অবস্থান, ভিসা নবায়ন এবং নাগরিকত্ব-সংক্রান্ত বিষয়গুলোতে প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে ভারতে অবস্থানরত বিদেশিদের ভিসার সময়সীমা শেষ হওয়ার অপেক্ষা না করে আগেভাগেই প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় পরবর্তীতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।


📍 যোগাযোগের ঠিকানা:  SJ Global Network

🏠 Banani DOHS, Level-4, House-57,  Road-05, Banani, Dhaka-1206

📲 Cell / WhatsApp:

📞 +88 01631-489273 (Nizam)

📞 +88 01410-055547 (Roman)

📞 +88 01600-375371 (Tosher)

📞 +88 01894-777745

🔗Facebook: ‪‪‪‪‪‪facebook.com/sjglobalnetwork/‬‬‬‬‬

facebook.com/sjglobalnetwork2/‬‬‬‬‬

যোগাযোগ

Location

Banani DOHS, Level-4, House-57, Road-05, Banani, Dhaka-1206

Call

+88 01635-261239 || +88 01410-055547

Open Hours

Saturday-Thursday ( 09am-06pm)

আমাদের মেসেজ দিন

Loading
Your message has been sent. Thank you!
WhatsApp Icon
Call via WhatsApp Call Directly Connect Messager